সাধারণ জ্ঞান: ঢাকা/চট্টগ্রাম/রাজশাহী/খুলনা/বরিশাল/সিলেট/রংপুর বিভাগ

প্রিয় পাঠক এবং শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো সাধারণ জ্ঞান বাংলাদেশ সকল বিভাগ সমূহ সম্পর্কে। আমি আজকের আর্টিকেলটি সাজিয়েছি শুধুমাত্র বাংলাদেশের সকল বিভাগ সমূহকে নিয়ে। যেমন- ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর বিভাগ। 

কাজেই আপনারা যারা বিসিএস কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিতে চান তাহলে আপনার সিলেবাসে বাংলাদেশের সকল বিভাগ সম্পর্কে সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলোও রাখতে পারেন আশাবাদী খুবই উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক-

General knowledge about all departments of Bangladesh
বাংলাদেশের সকল বিভাগ সম্পর্কে সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর 

ঢাকা বিভাগ 

১. প্রশ্নঃ ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ ১৮২৯ সালে।

২. প্রশ্ন: ঢাকা বাংলাদেশের কততম বিভাগ?
উঃ ১ম।

৩. প্রশ্নঃ ঢাকা বিভাগের সীমারেখা কী?
উঃ উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ, পূর্বে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং পশ্চিমে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ অবস্থিত।

৪. প্রশ্নঃ ঢাকা বিভাগের আয়তন কত?
উঃ ৩১.১১৯ বর্গ কিলোমিটার।

৫. প্রশ্ন: ঢাকা বিভাগের লোকসংখ্যা কত?
উঃ ৪,৯৩,২১,৬৮৮ জন। পুরুষ ২,৫১,৪০,০৭২ জন, মহিলা ২,৪১,৮১,৬১৬ জন। [২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী।।

৬. প্রশ্নঃ ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উঃ ১,৫২১ জন (২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী।।

৭. প্রশ্ন: ঢাকা বিভাগে কয়টি জেলা এবং জেলাগুলোর নাম কী?
উঃ ১৭টি। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ি।

৮. প্রশ্নঃ ঢাকা বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উঃ ময়মনসিংহ (আয়তন ৪৩৬৩ বর্গ কিমি)।

৯. প্রশ্নঃ ঢাকা বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ নারায়ণগঞ্জ (আয়তন ৭৬০ বর্গ কিমি)

১০. প্রশ্নঃ ঢাকা বিভাগে উপজেলার সংখ্যা কত?
উঃ ১২৩টি।

১১. প্রশ্ন: ঢাকা বিভাগে ইউনিয়নের সংখ্যা কত?
উঃ ১,২৫৬টি।

১২. প্রশ্নঃ ঢাকা বিভাগে গ্রামের সংখ্যা কত?
উঃ ২৫,২১৩টি।

১৩. প্রশ্নঃ ঢাকা বিভাগে ওয়ার্ডের সংখ্যা কত?
উঃ ১১,১৫১টি।

১৪. প্রশ্ন: ঢাকা বিভাগের মৌজার সংখ্যা কত?
উঃ ১৫,৫১৭ টি।

১৫. প্রশ্ন: ঢাকা বিভাগের জনসংখ্যার বৃদ্ধির হার কত?
উঃ ১.৯৩%।

১৬. প্রশ্নঃ ঢাকা বিভাগের জনসংখ্যা পুরুষ ও নারীর অনুপাত কত?
উঃ ১০৪: ১০০।

১৭. প্রশ্নঃ ঢাকা বিভাগের স্বাক্ষরতার হার কত?
উঃ ৫৪.২%।

১৮. প্রশ্ন: ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের সংখ্যা কত?
উঃ ৪টি (ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও গাজীপুর সিটি কর্পোরেশন)।

১৯. প্রশ্নঃ ঢাকা বিভাগে জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
উঃ ১৪টি।

২০. প্রশ্নঃ ঢাকা বিভাগে দারিদ্র্যের হার কত?
উঃ ৩১%।

চট্টগ্রাম বিভাগ

২১. প্রশ্নঃ চট্টগ্রাম বাংলাদেশের কততম বিভাগ?
উঃ ২য়।

২২. প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের সীমারেখা কী?
উঃ উত্তরে সিলেট বিভাগ, ভারতের ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্য, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারতের মিজোরাম, ত্রিপুরা ও মিয়ানমার, পশ্চিমে ঢাকা ও বরিশাল বিভাগ এবং বঙ্গোপসাগর।

২৩. প্রশ্নঃ চট্টগ্রাম বিভাগের আয়তন কত?
উঃ ৩৩,৭৭১ বর্গ কিলোমিটার।

২৪. প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের লোকসংখ্যা কত?
উঃ ২,৯৫,৫৩,৮৫৭ জন। পুরুষ: ১,৪৪,৮৮,৫৩৩ জন। মহিলা: ১,৫০,৬৫,৩২৪ জন। (২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী)।

২৫. প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উঃ ৮৩৮ জন।

২৬. প্রশ্নঃ চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার বৃদ্ধির হার কত?
উঃ ১.৬৩%।

২৭. প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জনসংখ্যার অনুপাত কত?
উঃ পুরুষ ৯৬: মহিলা ১০০ জন।

২৮. প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের স্বাক্ষরতার হার কত?
উঃ ৫২.৭%।

২৯. প্রশ্নঃ চট্টগ্রাম বিভাগে কয়টি জেলা এবং জেলাগুলোর নাম কী?
উঃ ১১টি। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া।

৩০. প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উঃ রাঙামাটি (আয়তন ৬১১৬ বর্গ কিমি)।

৩১. প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ ফেনী (আয়তন ৯২৮ বর্গ কিমি)।

৩২. প্রশ্নঃ চট্টগ্রাম বিভাগে উপজেলার সংখ্যা কতটি?
উঃ ১০১টি।

৩৩. প্রশ্নঃ চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন কতটি?
উঃ ৯৪৭টি।

৩৪. প্রশ্নঃ চট্টগ্রাম বিভাগের ওয়ার্ড সংখ্যা কত?
উঃ ৮,৩০৭টি।

৩৫. প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের গ্রাম সংখ্যা কত?
উঃ ১৫,২১৯টি।

৩৬. প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের মৌজার সংখ্যা কত?
উঃ ৭,৫৬১টি।

৩৭. প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?
উঃ ২টি (চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও কুমিল্লা সিটি কর্পোরেশন)।

৩৮. প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
উঃ ৫৮টি।

৩৯. প্রশ্নঃ চট্টগ্রাম বিভাগে দারিদ্র্যের হার কত?
উঃ ৩৪%।

রাজশাহী বিভাগ

৪০. প্রশ্নঃ রাজশাহী বিভাগ কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৪৭ সালে।

৪১. প্রশ্ন: রাজশাহী বাংলাদেশের কততম বিভাগ?
উঃ ৩য়।

৪২. প্রশ্ন: রাজশাহী বিভাগের সীমারেখা কী?
উঃ উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ ও রংপুর বিভাগ, দক্ষিণে খুলনা ও ঢাকা বিভাগ, পূর্বে ঢাকা বিভাগ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য দ্বারা বেষ্টিত।

৪৩. প্রশ্ন: রাজশাহী বিভাগের আয়তন কত?
উঃ রাজশাহী বিভাগের আয়তন (১৮,১৭৭ বর্গ কি. মি.)।

৪৪. প্রশ্ন: রাজশাহী বিভাগের লোকসংখ্যা কত?
উঃ ১,৯২,২৫,৯০৯ জন। পুরুষ: ৯৬,২৮,২৯০ জন। মহিলা: ৯৫,৯৭,৬১৯ জন। (২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী)।

৪৫. প্রশ্ন: রাজশাহী বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উঃ ১০১৮ জন।

৪৬. প্রশ্ন: রাজশাহী বিভাগের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ ১.২১%।

৪৭. প্রশ্ন: রাজশাহী বিভাগের জনসংখ্যার অনুপাত কত?
উঃ পুরুষ ১০০: মহিলা ১০০।

৪৮. প্রশ্ন: রাজশাহী বিভাগের স্বাক্ষরতার হার কত?
উঃ ৪৮%।

৪৯. প্রশ্ন: রাজশাহী বিভাগে জেলা কয়টি এবং জেলাগুলোর নাম কী?
উঃ ৮টি। রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নাটোর, নওগাঁ, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনা।

৫০. প্রশ্ন: রাজশাহী বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উঃ নওগাঁ (আয়তন ৩,৪৩৫ বর্গ কিমি)।

৫১. প্রশ্নঃ রাজশাহী বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ জয়পুরহাট (আয়তন ৯৬৫ বর্গ কিমি)।

৫২. প্রশ্ন: রাজশাহী বিভাগের উপজেলার সংখ্যা কতটি?
উঃ ৬৭টি।

৫৩. প্রশ্ন: রাজশাহী বিভাগের ইউনিয়নের সংখ্যা কতটি?
উঃ ৫৬৪টি।

৫৪. প্রশ্নঃ রাজশাহী বিভাগের গ্রামের সংখ্যা কতটি?
উঃ ১৪,০৭৫টি।

৫৫. প্রশ্ন: রাজশাহী বিভাগের মৌজার সংখ্যা কতটি?
উঃ ১০,১৩৪টি।

৫৬. প্রশ্নঃ রাজশাহী বিভাগের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?
উঃ ১টি (রাজশাহী সিটি কর্পোরেশন)।

৫৭. প্রশ্নঃ রাজশাহী বিভাগের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
উঃ ৩৯টি।

খুলনা বিভাগ

৫৮. প্রশ্নঃ খুলনাকে বিভাগ ঘোষণা করা হয় কবে?
উঃ ১৯৪৭ সালে।

৫৯. প্রশ্নঃ খুলনা বাংলাদেশের কততম বিভাগ?

৬০. প্রশ্নঃ খুলনা বিভাগের সীমারেখা কী?
উঃ উত্তরে পদ্মা নদী, রাজশাহী ও ঢাকা বিভাগ, দক্ষিণে সুন্দরবন ও বঙ্গোপসাগর, পূর্বে ঢাকা ও বরিশাল বিভাগ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।

৬১. প্রশ্নঃ খুলনা বিভাগের আয়তন কত?
উঃ ২২,২৮৫ কিঃমিঃ।

৬২. প্রশ্ন: খুলনা বিভাগের লোকসংখ্যা কত?
উঃ ১,৬৩,০৯,৩০৪ জন। পুরুষ: ৮১,৫৩,৪৫৪ জন। মহিলা: ৮১,৫৫,৮৫০ জন।

৬৩. প্রশ্নঃ খুলনা বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উঃ ৭০৪ জন।

৬৪. প্রশ্নঃ খুলনা বিভাগের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ ০.৬৪%।

৬৫. প্রশ্নঃ খুলনা বিভাগের জনসংখ্যার অনুপাত কত?
উঃ পুরুষ-১০০: মহিলা-১০০।

৬৬. প্রশ্নঃ খুলনা বিভাগের সাক্ষরতার হার কত?
উঃ ৫৩.২%।

৬৭. প্রশ্নঃ খুলনা বিভাগে কয়টি জেলা ও জেলাগুলোর নাম কী?
উঃ ১০টি। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা।

৬৮. প্রশ্নঃ খুলনা বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উঃ খুলনা (আয়তন ৪৩৯৪ বর্গ কিমি)

৬৯. প্রশ্নঃ খুলনা বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ মেহেরপুর (আয়তন ৭১৬ বর্গ কিমি)।

৭০. প্রশ্নঃ খুলনা বিভাগে উপজেলার সংখ্যা কত?
উঃ ৫৯টি।

৭১. প্রশ্নঃ খুলনা বিভাগে ইউনিয়নের সংখ্যা কত?
উঃ ৫৭৪টি।

৭২. প্রশ্নঃ খুলনা বিভাগে ওয়ার্ডের সংখ্যা কত?
উঃ ৫,১২১টি।

৭৩. প্রশ্নঃ খুলনা বিভাগে গ্রামের সংখ্যা কত?
উঃ ৯,২৮৭টি।

৭৪. প্রশ্ন: খুলনা বিভাগে মৌজার সংখ্যা কত?
উঃ ৬,৫৬৪টি।

৭৫. প্রশ্ন: খুলনা বিভাগে সিটি কর্পোরেশনের সংখ্যা কত?
উঃ ১টি (খুলনা সিটি কর্পোরেশন)।

৭৬. প্রশ্নঃ খুলনা বিভাগে জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
উঃ ৩৬টি।

৭৭. প্রশ্নঃ খুলনা বিভাগে দারিদ্র্যের হার কত?
উঃ ৩৩.৪৫%।

বরিশাল বিভাগ

৭৮. প্রশ্ন: বরিশাল বিভাগ ঘোষণা করা হয় কত সালে?
উঃ ১ জানুয়ারি, ১৯৯৩।

৭৯. প্রশ্নঃ বরিশাল বাংলাদেশের কততম বিভাগ?
উঃ ৫ম।

৮০. প্রশ্ন: বরিশাল বিভাগের সীমারেখা কী?
উঃ উত্তরে ঢাকা বিভাগ, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মেঘনা নদী ও চট্টগ্রাম বিভাগ এবং পশ্চিমে খুলন বিভাগ।

৮১. প্রশ্ন: বরিশাল বিভাগের আয়তন কত?
উঃ ১৩,২৯৭ বর্গ কিলোমিটার।

৮২. প্রশ্ন: বরিশাল বিভাগের লোকসংখ্যা কত?
উঃ ৮৬,৫২,৩২৪ জন। পুরুষ: ৪২,৫০,১১৩ জন। মহিলা: ৪৪,০২,২১১ জন। (২০১১ সালের
আদমশুমারি রিপোর্ট)।

৮৩. প্রশ্ন: বরিশাল বিভাগের জনসংখ্যার ঘনত্ব কত?
উঃ ৬৩০ জন।

৮৪. প্রশ্ন: বরিশাল বিভাগের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ ০.১৮%।

৮৫. প্রশ্নঃ বরিশাল বিভাগের জনসংখ্যার অনুপাত কত?
উঃ পুরুষ-৯৭: মহিলা-১০০ জন।

৮৬. প্রশ্ন: বরিশাল বিভাগের স্বাক্ষরতার হার কত?
উঃ ৫৬.৮%।

৮৭. প্রশ্ন: বরিশাল বিভাগের জনসংখ্যার দারিদ্র্যের হার কত?
উঃ ৪৫-৫২%।

৮৮. প্রশ্ন: বরিশাল বিভাগের জেলা কতটি এবং জেলাগুলোর নাম কী?
উঃ ৬টি। বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।

৮৯. প্রশ্ন: বরিশাল বিভাগের বৃহত্তম জেলার নাম কী?
উঃ ভোলা (আয়তন ৩,৪০৩ বর্গ কিমি)।

৯০. প্রশ্ন: বরিশাল বিভাগের ক্ষুদ্রতম জেলার নাম কী?
উঃ ঝালকাঠি (আয়তন ৭৫৮ বর্গ কিমি)।

৯১. প্রশ্ন: বরিশাল বিভাগের উপজেলার সংখ্যা কতটি?
উঃ ৪২টি।

৯২. প্রশ্ন: বরিশাল বিভাগের ইউনিয়নের সংখ্যা কতটি?
উঃ ৩৪৯টি।

৯৩. প্রশ্ন: বরিশাল বিভাগের ওয়ার্ডের সংখ্যা কতটি?
উঃ ৩,০১৫টি।

৯৪. প্রশ্নঃ বরিশাল বিভাগের গ্রামের সংখ্যা কতটি?
উঃ ৪,০৯৭টি।

৯৫. প্রশ্ন: বরিশাল বিভাগের মৌজার সংখ্যা কতটি?
উঃ ২,৯২০টি।

৯৬. প্রশ্নঃ বরিশাল বিভাগের সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি? উঃ ১টি (বরিশাল সিটি কর্পোরেশন)।

৯৭. প্রশ্ন: বরিশাল বিভাগের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
উঃ ২১টি।

সিলেট বিভাগ

৯৮. প্রশ্ন: সিলেট বিভাগের প্রতিষ্ঠা কত সালে?
উঃ ১ আগস্ট, ১৯৯৫।

৯৯. প্রশ্ন: সিলেট বাংলাদেশের কততম বিভাগ?
উঃ ৬ষ্ঠ।

১০০. প্রশ্ন: সিলেট বিভাগের সীমারেখা কী?
উঃ উত্তর ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম এবং আসামে ও ত্রিপুরা রাজ্য, পূর্বে আসাম রাজ্য এবং
পশ্চিমে ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ।

১০১. প্রশ্ন: সিলেট বিভাগের আয়তন কত?
উঃ ১২,৫৯৬ বর্গ কিলোমিটার।

১০২. প্রশ্ন: সিলেট বিভাগের লোকসংখ্যা কত?
উঃ ১,০২,৯৬,৯৯৫ জন। পুরুষ: ৫১,২৬,০৬৯ জন। মহিলা: ৫১,৭০,৯২৬ জন। (২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী)।

১০৩. প্রশ্ন: সিলেট বিভাগে জনসংখ্যার ঘনত্ব কত?
উঃ ৭৮৪ জন।

১০৪. প্রশ্ন: সিলেট বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ ২.২১%।

১০৫. প্রশ্নঃ সিলেট বিভাগে জনসংখ্যার অনুপাত কত?
উঃ পুরুষ-৯৯: মহিলা-১০০ জন।

১০৬. প্রশ্ন: সিলেট বিভাগে স্বাক্ষরতার হার কত?
উঃ ৪৫%।

১০৭. প্রশ্ন: সিলেট বিভাগে কতটি জেলা?
উঃ ৪টি। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।

১০৮. প্রশ্ন: সিলেট বিভাগে দারিদ্র্যের হার কত?
উঃ ৪৫-৫২%।

১০৯. প্রশ্ন: সিলেট বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উঃ সুনামগঞ্জ (৩৬৭০ বর্গ কিমি)।

১১০. প্রশ্নঃ সিলেট বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ হবিগঞ্জ (আয়তন ২৬৩৭ বর্গ কিমি)।

১১১. প্রশ্ন: সিলেট বিভাগে উপজেলার সংখ্যা কত?
উঃ ৩৯টি।

১১২. প্রশ্ন: সিলেট বিভাগে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
উঃ ৩৩৩টি।

১১৩. প্রশ্নঃ সিলেট বিভাগে ওয়ার্ড সংখ্যা কত?
উঃ ২,৯০৭টি।

১১৪. প্রশ্ন: সিলেট বিভাগে গ্রাম সংখ্যা কত?
উঃ ১০,২৫০টি।

১১৫. প্রশ্ন: সিলেট বিভাগে মৌজার সংখ্যা কত?
উঃ ৫,১০৮টি।

১১৬. প্রশ্ন: সিলেট বিভাগে সিটি কর্পোরেশনর সংখ্যা কতটি?
উঃ ১টি (সিলেট সিটি কর্পোরেশন)।

১১৭. প্রশ্ন: সিলেট বিভাগে জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
উঃ ১৯টি।

রংপুর বিভাগ

১১৮. প্রশ্নঃ বাংলাদেশের সপ্তম বিভাগ কোনটি?
উঃ রংপুর।

১১৯. প্রশ্ন : রংপুর বিভাগের সীমারেখা কী? 
উঃ উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম, দক্ষিণে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগ, পূর্বে ভারতের আসাম মেঘালয়, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।

১২০. প্রশ্ন: মন্ত্রিসভায় রংপুর বিভাগ অনুমোদন করা হয় কবে?
উঃ ১৩ জুলাই, ২০০৯।

১২১. প্রশ্ন: প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটি কবে রংপুর বিভাগ অনুমোদন করে?
উঃ ২৫ জানুয়ারি, ২০১০।

১২২. প্রশ্নঃ রংপুর বিভাগের বিভাগীয় কার্যক্রম শুরু করে কবে?
উঃ ১৭ মে, ২০১০ সালে।

১২৩. প্রশ্ন: রংপুর বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
উঃ ১ জুন, ২০১০ সালে।

১২৪. প্রশ্ন: রংপুর বিভাগের আয়তন কত?
উঃ ১৬,৩১৭ বর্গ কিমি।

১২৫. প্রশ্ন: রংপুর বিভাগের লোকসংখ্যা কত?
উঃ ১,৬৪,১২,২৮৭ জন। পুরুষ: ৮১,৯৩,৮৫৫ জন। মহিলা: ৮২,১৮,৪৩২ জন।

১২৬. প্রশ্ন: রংপুর বিভাগে জনসংখ্যার ঘনত্ব কত?
উঃ ১৭৫ জন।

১২৭. প্রশ্ন: রংপুর বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উঃ ১.৩%।

১২৮. প্রশ্ন: রংপুর বিভাগে জনসংখ্যার অনুপাত কত?
উঃ পুরুষ-১০০: মহিলা-১০০ জন।

১২৯. প্রশ্ন: রংপুর বিভাগে স্বাক্ষরতার হার কত?
উঃ ৪৭.২%।

১৩০. প্রশ্ন: রংপুর বিভাগ গঠিত হয় কয়টি জেলা নিয়ে?
উঃ ৮টি।

১৩১. প্রশ্ন: কোন কোন জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত হয়?
উঃ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।

১৩২. প্রশ্ন: রংপুর বিভাগের উপজেলা কতটি?
উঃ ৫৮টি।

১৩৩. প্রশ্ন: রংপুর বিভাগের ইউনিয়ন কতটি?
উঃ ৫৩৯টি।

১৩৪. প্রশ্ন: রংপুর বিভাগে গ্রামের সংখ্যা কতটি?
উঃ ১,০৫০টি।

১৩৫. প্রশ্ন: রংপুর বিভাগে মৌজার সংখ্যা কতটি?
উঃ ৬,৫২৩টি।

১৩৬. প্রশ্ন: রংপুর বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
উঃ দিনাজপুর (৩,৪৩৮ বর্গ কিমি)।

১৩৭. প্রশ্নঃ রংপুর বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উঃ লালমনিরহাট (১,২৪১ বর্গ কিমি)।

১৩৮. প্রশ্ন: রংপুর বিভাগের জাতীয় সংসদের আসন সংখ্যা কতটি?
উঃ ৩৩টি।

১৩৯. প্রশ্নঃ রংপুর বিভাগে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?
উঃ ১টি (রংপুর সিটি কর্পোরেশন)।

সবশেষেঃ 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আর্টিকেলটি পড়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি বিসিএস পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান অর্জন করতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন।
Previous Post
No Comment
Add Comment
comment url