অনুচ্ছেদ লিখ: ভাষা দূষণ

আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক এবং শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালোই আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো 'বাংলা অনুচ্ছেদ: ভাষা দূষণ' সম্পর্কে। আমরা৷ জানি ভাষা হচ্ছে একটি রাষ্ট্রের প্রান। নিজস্ব ভাষা ছাড়া যেকোনো রাষ্ট্রই ভারসাম্যহীন। আর ভাষায় যখন বিদেশী  অপসংস্কৃতি বৃদ্ধি পায় তখন ভাষা দূষণ দেখা দেয়। প্রিয় পাঠক, তাহলে চলুন বাংলা অনুচ্ছেদ ভাষা দূষণ সম্পর্কে সাধারণ ধারণা জেনে নেওয়া যাক-

বাংলা প্যারাগ্রাফ
অনুচ্ছেদ: ভাষা দূষণ

বাংলা একটি সমৃদ্ধ এবং শ্রুতি মধুর ভাষা। মাতৃভাষার জন্য জীবন দানের ইতিহাস বিশ্বে বিরল। ভাষাগত পরিবর্তন ও ভাষার বিলুপ্তি শুরু হয়েছিল পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে। ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদের অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে ভাষার পরিবর্তন হয়। বাঙালি জাতি হলো একটি শংকর বা মিশ্র জাতি। ঠিক তেমনি বাংলা ভাষাও একটি মিশ্র ভাষা। বাংলাদেশের আদিবাসীরা আদিকাল থেকেই বাংলা ভাষার কথা বলত না। ঐতিহাসিক ভাষাবিদের মতে, ইন্দো-ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলার ভাষার উৎপত্তি। 

অনেক ঐতিহাসিক ভাষা বিজ্ঞানী বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে তাদের মূল্যবান মতামত দিয়েছেন এবং তারা তাদের পক্ষে জোড়ালো যুক্তিও উপস্থাপন করেছেন। তবে যে করেই হোক দেশের ভাষা, সাহিত্য, সংস্কৃতির বিকাশ ও চর্চা করে বিদেশি অপসংস্কৃতি রোধ করতে হবে। আমাদের দেশ প্রেম, সজাতি প্রীতি এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। সর্বোপরি, ভাষা সৈনিকদের তালিকা প্রণয়ন, সবক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার এবং বাংলা ভাষার দূষণ রোধ করতে সরকারকে জোড়ালো ভূমিকা নিতে হবে। বাঙালি, বাংলা ভাষা, একুশের চেতনা, একাত্তরের স্বাধীনতা, দেশের গণতন্ত্র, আইনের শাসন ও সার্বভৌমত্ব এসব গুরুত্বপূর্ণ বিষয়ে রাষ্ট্রকে নজর দারি করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url