Widget HTML #1

প্রাথমিক বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতার ৮০টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

বিষয়সূচি

প্রাথমিক বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতা শিশুদের শেখার পাশাপাশি আনন্দ দেওয়ারও একটি সুন্দর মাধ্যম। কুইজের মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পরিবেশ, খেলাধুলা এবং বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে সহজে জানতে পারে। স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রেণিকক্ষের কুইজ প্রতিযোগিতা কিংবা বাড়িতে অনুশীলনের জন্য সাধারণ জ্ঞানের এসব প্রশ্ন বেশ কাজে লাগতে পারে।

তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপযোগী করে এখানে বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলির গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সহজ ভাষায় সাজানো হয়েছে। কিছু প্রশ্ন একেবারে সহজ, আবার কিছু প্রশ্ন শিক্ষার্থীদের একটু চিন্তা করতে সাহায্য করবে।

প্রাথমিক বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ সাধারণ জ্ঞান ও কুইজ প্রতিযোগিতার প্রশ্ন।

সাধারণ জ্ঞান: বাংলাদেশ বিষয়াবলি

১। বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

২। বাংলাদেশের আইনসভার নাম কী?
উত্তর: জাতীয় সংসদ।

৩। বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন কতটি?
উত্তর: ৩৫০টি। এর মধ্যে ৩০০টি সাধারণ আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন।

৪। বাংলাদেশে সরকারের কয়টি বিভাগ রয়েছে?
উত্তর: তিনটি— আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।

৫। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের স্পিকার কে?
উত্তর: হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

৬। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে?
উত্তর: ব্যারিস্টার কায়সার কামাল।

৭। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তর: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৮। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর: তারেক রহমান।

৯। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দীন আহমদ।

১০। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১১। বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন?
উত্তর: সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা।

১২। বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর: ৪ নভেম্বর ১৯৭২ সালে।

১৩। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়?
উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।

১৪। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি?
উত্তর: চারটি।

১৫। রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি কী কী?
উত্তর: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।

১৬। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: লুই আই কান।

১৭। বাংলাদেশের জাতীয় ফুল কী?
উত্তর: শাপলা।

১৮। বাংলাদেশের জাতীয় ফল কী?
উত্তর: কাঁঠাল।

১৯। বাংলাদেশের জাতীয় মাছ কী?
উত্তর: ইলিশ।

২০। বাংলাদেশের জাতীয় পাখি কী?
উত্তর: দোয়েল।

২১। বাংলাদেশের জাতীয় পশু কী?
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার।

২২। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কী?
উত্তর: আমগাছ।

২৩। বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

২৪। বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

২৫। বাংলাদেশের জাতীয় পতাকার রং কী কী?
উত্তর: সবুজ ও লাল।

২৬। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
উত্তর: ২৬ মার্চ।

২৭। বাংলাদেশের বিজয় দিবস কবে?
উত্তর: ১৬ ডিসেম্বর।

২৮। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি।

২৯। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল?
উত্তর: ১৯৭১ সালে।

৩০। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কত মাস স্থায়ী হয়েছিল?
উত্তর: প্রায় নয় মাস।

৩১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: জেনারেল এম. এ. জি. ওসমানী।

৩২। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল?
উত্তর: ১১টি।

৩৩। বাংলাদেশের রাজধানীর নাম কী?
উত্তর: ঢাকা।

৩৪। বাংলাদেশে বর্তমানে কয়টি বিভাগ রয়েছে?
উত্তর: ৮টি।

৩৫। বাংলাদেশের বিভাগগুলোর নাম কী?
উত্তর: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।

৩৬। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনে?
উত্তর: রাঙ্গামাটি।

৩৭। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রসৈকত কোনটি?
উত্তর: কক্সবাজার সমুদ্রসৈকত।

৩৮। বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কোথায়?
উত্তর: কক্সবাজারে।

৩৯। বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে একটি নদীর নাম বলো।
উত্তর: পদ্মা।

৪০। বাংলাদেশের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?
উত্তর: সুন্দরবন।

৪১। সুন্দরবন কোন ধরনের বন?
উত্তর: ম্যানগ্রোভ বা লবণাক্ত পানির বন।

৪২। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী?
উত্তর: বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।

৪৩। বাংলাদেশের মুদ্রার নাম কী?
উত্তর: টাকা।

৪৪। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
উত্তর: বাংলাদেশ ব্যাংক।

৪৫। বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
উত্তর: ৬০টি।

সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক বিষয়াবলি

৪৬। জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

৪৭। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে?
উত্তর: আন্তোনিও গুতেরেস।

৪৮। আন্তোনিও গুতেরেস কোন দেশের নাগরিক?
উত্তর: পর্তুগালের নাগরিক।

৪৯। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৪৫ সালে।

৫০। জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর সংখ্যা কত ছিল?
উত্তর: ৫১টি।

৫১। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি?
উত্তর: এশিয়া।

৫২। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
উত্তর: অস্ট্রেলিয়া।

৫৩। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
উত্তর: প্রশান্ত মহাসাগর।

৫৪। পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?
উত্তর: আর্কটিক মহাসাগর।

৫৫। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: মাউন্ট এভারেস্ট।

৫৬। মাউন্ট এভারেস্ট কোন পর্বতমালায় অবস্থিত?
উত্তর: হিমালয় পর্বতমালায়।

৫৭। জাপানের রাজধানীর নাম কী?
উত্তর: টোকিও।

৫৮। ভারতের রাজধানীর নাম কী?
উত্তর: নয়াদিল্লি।

৫৯। নেপালের রাজধানীর নাম কী?
উত্তর: কাঠমান্ডু।

৬০। ভুটানের রাজধানীর নাম কী?
উত্তর: থিম্পু।

৬১। যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কী?
উত্তর: ওয়াশিংটন, ডি.সি।

৬২। যুক্তরাজ্যের রাজধানীর নাম কী?
উত্তর: লন্ডন।

৬৩। ফ্রান্সের রাজধানীর নাম কী?
উত্তর: প্যারিস।

৬৪। জার্মানির রাজধানীর নাম কী?
উত্তর: বার্লিন।

৬৫। রাশিয়ার রাজধানীর নাম কী?
উত্তর: মস্কো।

৬৬। চীনের রাজধানীর নাম কী?
উত্তর: বেইজিং।

৬৭। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়?
উত্তর: জাপান।

৬৮। স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
উত্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।

৬৯। গ্রাউন্ড জিরো কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত?
উত্তর: ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার সঙ্গে।

৭০। ফরাসি বিপ্লবের বিখ্যাত মূলমন্ত্র কী ছিল?
উত্তর: স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।

৭১। প্রথম আণবিক বোমা কোন শহরে ফেলা হয়েছিল?
উত্তর: জাপানের হিরোশিমা শহরে।

৭২। দ্বিতীয় আণবিক বোমা কোন শহরে ফেলা হয়েছিল?
উত্তর: জাপানের নাগাসাকি শহরে।

৭৩। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি কার্যালয় হিসেবে কোন স্থানের নাম বেশি পরিচিত?
উত্তর: ক্রেমলিন।

৭৪। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?
উত্তর: এলিসি প্রাসাদ।

৭৫। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি?
উত্তর: ৫০টি।

৭৬। যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
উত্তর: দুই কক্ষবিশিষ্ট— সিনেট ও প্রতিনিধি পরিষদ।

৭৭। যুক্তরাজ্যের সংবিধানের বিশেষ বৈশিষ্ট্য কী?
উত্তর: এটি একটি একক লিখিত সংবিধান নয়; বিভিন্ন আইন, রীতি ও প্রথার সমন্বয়ে গঠিত।

৭৮। কোন দেশের নাম ও রাজধানীর নাম একই?
উত্তর: সিঙ্গাপুর।

৭৯। বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি আয়তনে?
উত্তর: রাশিয়া।

৮০। বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?
উত্তর: ভ্যাটিকান সিটি।

আরও পড়ুন: আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

উপসংহার

সাধারণ জ্ঞান শেখার সবচেয়ে ভালো উপায় হলো নিয়মিত অনুশীলন করা এবং শেখার বিষয়গুলোকে আনন্দের সঙ্গে মনে রাখা। প্রাথমিক বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতার জন্য তৈরি এসব প্রশ্ন শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা দিতে সাহায্য করবে। শিক্ষকরা শ্রেণিকক্ষে কুইজ আয়োজনের সময় এবং অভিভাবকরা বাড়িতে পড়ার সময় এসব প্রশ্ন ব্যবহার করতে পারেন।

একই প্রশ্ন বারবার মুখস্থ করার পরিবর্তে শিক্ষার্থীরা যেন উত্তরটির অর্থও বোঝে, সেদিকেও খেয়াল রাখা উচিত। এতে কুইজের প্রস্তুতির পাশাপাশি তাদের সাধারণ জ্ঞানও ধীরে ধীরে সমৃদ্ধ হবে।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রাথমিক বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতায় কী ধরনের প্রশ্ন আসে?

সাধারণত বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পরিবেশ, খেলাধুলা ও আন্তর্জাতিক বিষয় থেকে সহজ প্রশ্ন করা হয়।

প্রাথমিক শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান শেখানোর সহজ উপায় কী?

প্রশ্নোত্তর, ছবি, গল্প, ছড়া, কুইজ ও দৈনন্দিন জীবনের উদাহরণের মাধ্যমে শেখানো সবচেয়ে সহজ ও আনন্দদায়ক।

কুইজ প্রতিযোগিতার জন্য কীভাবে প্রস্তুতি নেবে?

প্রতিদিন অল্প অল্প করে সাধারণ জ্ঞান পড়া, আগের প্রশ্ন অনুশীলন করা এবং মক কুইজ দেওয়া ভালো অভ্যাস।

এই প্রশ্নগুলো কি স্কুলের কুইজ প্রতিযোগিতায় ব্যবহার করা যাবে?

হ্যাঁ। শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী প্রশ্ন বেছে নিয়ে কুইজ প্রতিযোগিতায় ব্যবহার করতে পারেন।