Widget HTML #1

সাধারণ জ্ঞান কুইজ মাস্টার্স প্রিলিমিনারি (রাষ্ট্রবিজ্ঞান)

বিষয়সূচি

প্রিয় পাঠক আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করবো রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে মাস্টার্স প্রিলিমিনারির জন্য অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি সম্পর্কে। আজকের আলোচনার বিষয় "অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: জনগণ, গণতন্ত্রায়ন, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ক্ষমতা" অধ্যায় থেকে। তাহলে চলুন শুরু করা যাক-

অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: জনগণ, গণতন্ত্রায়ন, প্রাতিষ্ঠানিক কাঠামো এবং ক্ষমতা

১। জনগণ কাকে বলে?

অথবা, রাষ্ট্রবিজ্ঞানে জনগণ কি?

উত্তর: সমাজে বসবাসকারী মানবগোষ্ঠীই People বা জনগণ।

২। আধুনিক রাষ্ট্রের প্রথম উপাদান কোনটি?

অথবা, রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান কোনটি?

উত্তর: জনগণ।

৩। রাষ্ট্রের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত হয় কোনটি?

উত্তর: রাষ্ট্রের আয়তনের তুলনায় জনগোষ্ঠীর পরিমাণের আধিক্য।

৪। জনসংখ্যার পরিমানের প্রশ্নে দার্শনিক প্লেটোর অভিমত কি ছিল?

উত্তর: জনসংখ্যার পরিমানের প্রশ্নে প্লেটো বলেছেন, জনসংখ্যা এত কম হবে না যাতে রাষ্ট্রীয় কাজে লোকের অভাব ঘটে। আবার এত বেশি হবে না যাতে রাষ্ট্র তাদের ভরণ-পোষণ করতে অপারগ হয়।

৫। এরিস্টটল রাষ্ট্রের কতসংখ্যক জনগণের কথা উল্লেখ করেছেন?

উত্তর: এরিস্টটল মোটামুটি দশ হাজার জনগণের কথা উল্লেখ করেছেন।

সাধারণ জ্ঞান কুইজ
সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা মাস্টার্স প্রিলিমিনারি। 

৬। বর্তমানে রাষ্ট্রের জনসংখ্যা কিরূপ হওয়া বাঞ্ছনীয়?

উত্তর: রাষ্ট্রের জনসংখ্যা সেই রাষ্ট্রের প্রাপ্ত সম্পদের সাথে সংগতিপূর্ণ হওয়াই বাঞ্ছনীয়।

৭। গণতন্ত্রের মর্মবস্তু কি?

উত্তর: জনগণের সার্বভৌমিকতা।

৮। জনগণ রাষ্ট্র কর্তৃত্বের নিয়ন্ত্রণে নিষ্প্রান যন্ত্রবিশেষে পরিণত হয় কিরূপ রাষ্ট্রে?

উত্তর: সর্বাত্মকবাদী রাষ্ট্রে।

৯। জনসাধারণের সমষ্টিগত ক্ষমতার তুলনায় বড় ক্ষমতা আর নেই- কে বলেছেন?

উত্তর: আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক রিচি।

১০। কোন শাসনব্যবস্থা সরকার ও জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠিত করে?

উত্তর: গণতান্ত্রিক শাসনব্যবস্থা।

১১। কোন শাসনব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস?

উত্তর: গণতান্ত্রিক শাসনব্যবস্থায়।

১২। "গণতন্ত্রই সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা" -উক্তিটি কে করেছেন?

উত্তর: লর্ড ব্রাইস।

১৩। "আধুনিক গণতান্ত্রিক শাসন কার্যত রাজনৈতিক দলের শাসন" উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক ফাইনার।

১৪। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি?

উত্তর: Democracy.

১৫। 'Democracy' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর: ল্যাটিন শব্দ 'Demos' এবং 'Kratia' থেকে।

১৬। গণতন্ত্র কাকে বলে?

অথবা, গণতন্ত্র কি?

উত্তর: গণতন্ত্র হলো এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ মতামতের ভিত্তিতে শাসনকার্য পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

১৭। গণতন্ত্রের মূল কথা কি?

অথবা, গণতন্ত্রের মূলমন্ত্র কোনটি?

উত্তর: জনগণই সকল ক্ষমতার অধিকারী।

১৮। বিশ্বের কোথায় প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল?

উত্তর: প্রাচীন গ্রিস ও এথেন্সে প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল।

১৯। গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

অথবা, গণতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করেন কোন সমাজচিন্তাবিদ?

উত্তর: ঐতিহাসিক খুসিডাইস।

২০। গণতন্ত্র সম্পর্কে এরিস্টটলের অভিমত কি?

উত্তর: গণতন্ত্র হলো নিকৃষ্ট শাসনব্যবস্থা।

২১। গণতন্ত্র প্রসঙ্গে আব্রাহাম লিংকনের সংজ্ঞা কি?

উত্তর: Democracy is a government of the people, by the people and for the people.

২২। জনগণের শাসন বলতে কি বুঝায়?

উত্তর: জনগণের শাসন বলতে জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত শাসনব্যবস্থাকে বুঝায়।

২৩। "জনগণের জন্য শাসন" অর্থ কি?

উত্তর: জনগণের জন্য শাসন অর্থ হলো গণতান্ত্রিক সরকার সকলের জন্য কাজ করবে।

২৪। গণতন্ত্র সফলতার ২টি শর্তের নাম লিখ।

উত্তর: গণতন্ত্র সফলতার ২টি শর্ত হলো: (ক) সর্বজনীন ভোটাধিকার নিশ্চিতকরণ এবং (খ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বাস্তবায়ন।

২৫। বাংলাদেশের কোন ধরনের শাসনব্যবস্থা চালু আছে?

উত্তর: সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থা।

২৬। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চালু হয় কখন?

উত্তর: ১৯৯১ সালে।

২৭। কোন ধরনের শাসনব্যবস্থায় আইনের চোখে সকলেই সমান?

উত্তর: গণতান্ত্রিক শাসনব্যবস্থায়।

২৮। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র কোনটি?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

২৯। কোথায় গণতন্ত্রের উদ্ভব হয়?

অথবা, বিশ্বে প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল কোথায়?

উত্তর: প্রাচীন গ্রিসে।

৩০। গণতন্ত্রে কে সকল ক্ষমতার উৎস?

অথবা, গণতান্ত্রিক ক্ষমতার উৎস কি?

উত্তর: জনগণ।

৩১। গণতন্ত্রের রূপ কয়টি?

উত্তর: ২টি। যথা- (ক) প্রত্যক্ষ গণতন্ত্র ও

(খ) পরোক্ষ গণতন্ত্র।

৩২। নিচের কোনটি গণতন্ত্রায়নের সাথে অতি সম্পৃক্ত?

উত্তর: (ক) রাজনৈতিক উন্নয়ন, (খ) রাজনৈতিক সমস্যা, (গ) সমাজ কাঠামো।

৩৩। গণতন্ত্রের রক্ষাকবচ বলা হয় কাকে?

অথবা, গণতন্ত্রের রক্ষাকবচ বলা হয় কাকে?

উত্তর: স্বাধীন ও নিরপেক্ষ আদালতকে।

৩৪। "বর্তমান যুগের শ্রেষ্ঠ আবিষ্কার হলো গণতন্ত্র।"-উক্তিটি কার?

উত্তর: James Mill-এর।

৩৫। গণতন্ত্রায়ন কি?

উত্তর: গণতন্ত্রকে বাস্তবায়নের যে প্রক্রিয়া তাই গণতন্ত্রায়ন।

৩৬। গণতন্ত্রায়নের উপাদান প্রধানত কতভাগে বিভক্ত?

উত্তর: দুই ভাগে। যথা: প্রাতিষ্ঠানিক গঠন ও নেতৃত্ব।

৩৭। একটি দেশের গণতন্ত্রায়নে কোন উপাদানটি গুরুত্বপূর্ণ?

উত্তর: নেতৃত্ব।

৩৮। দক্ষিণ এশিয়ায় কোন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সর্বক্ষেত্রে উদাহরণযোগ্য?

উত্তর: ভারতের।

৩৯। দক্ষিণ এশিয়ায় কোন কোন দেশের রাজনৈতিক পরিবেশ গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করছে?

উত্তর: পাকিস্তান, বাংলাদেশ।

৪০। দক্ষিণ এশিয়ার কোন দেশে গণতন্ত্রায়নের চর্চা ব্যাপক?

উত্তর: ভারত।

৪১। প্রতিষ্ঠান কাকে বলে?

উত্তর: প্রতিষ্ঠান হলো কিছু সুপ্রতিষ্ঠিত বিধিব্যবস্থা, যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্কের ক্ষেত্রে নিয়ামক হিসেবে কাজ করে।

৪২। নব্য প্রতিষ্ঠানবাদ কোন ধরনের মতবাদ?

উত্তর: সমাজতাত্ত্বিক মতবাদ।

৪৩। কয়েকজন নব্য প্রতিষ্ঠানবাদীর নাম লিখ।

উত্তর: জেমস বুকানন, রোনাল্ড কোম, ডগলাস নর্থ।

৪৪। কোন তত্ত্বটি রাষ্ট্রবিজ্ঞানে সুদীর্ঘকালব্যাপী ব্যবহৃত হয়েছে?

উত্তর: প্রতিষ্ঠানবাদী তত্ত্ব।

৪৫। নব্য প্রতিষ্ঠানবাদ কাকে বলে?

উত্তর: আচরণবাদী বিপ্লবের পরবর্তী সময়ে রাজনীতি অধ্যয়নের প্রতিষ্ঠানকেন্দ্রিক প্রয়াসকে নব্য প্রতিষ্ঠানবাদ বলে।

৪৬। নব্য প্রতিষ্ঠানের সূচনা হয় কোন সময়ে?

উত্তর: ১৯৮০ সালে।

৪৭। নব্য প্রতিষ্ঠানবাদের তিনটি উপশাখার নাম লিখ।

উত্তর: নব্য প্রতিষ্ঠানবাদের তিনটি উপশাখার নাম হলো- (ক) ঐতিহাসিক প্রতিষ্ঠানবাদ, (খ) যৌক্তিক পছন্দ প্রতিষ্ঠানবাদ ও (গ) সমাজতাত্ত্বিক প্রতিষ্ঠানবাদ।

৪৮। নব্য প্রতিষ্ঠানবাদকে কোন দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করা হয়েছে?

উত্তর: সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে।

৪৯। পুরাতন প্রতিষ্ঠানবাদে কি অধ্যয়ন করা হতো?

উত্তর: সরকারের আইনগত প্রতিষ্ঠান তথা আইন, শাসন ও বিচার বিভাগ, আমলাতন্ত্র প্রভৃতি।

৫০। তিনজন ঐতিহাসিক প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিকের নাম লিখ।

উত্তর: তিনজন ঐতিহাসিক প্রতিষ্ঠানবাদী তাত্ত্বিকের নাম হলো- (ক) ডানিয়েল বেলান্ড, (খ) চার্লস রেগিন ও (গ) এলিজাবেথ ক্লেমেন্স।

৫১। 'Rational Sources of Chaos in Democratic Transition' গ্রন্থের লেখক কে?

উত্তর: গ্যারি মার্কস (Gary Marks)।

৫২। যৌক্তিক পছন্দ প্রতিষ্ঠানবাদের তিনজন তাত্ত্বিকের নাম লিখ।

উত্তর: যৌক্তিক পছন্দ প্রতিষ্ঠানবাদের তিনজন তাত্ত্বিকের নাম হলো- (ক) বারবারা গেডেস, (খ) গ্যারি মার্কস ও (গ) মার্ক পোলাক।

৫৩। সমাজতাত্ত্বিক প্রতিষ্ঠানবাদ কোন তত্ত্বের উপশাখা হিসেবে আবির্ভূত হয়?

উত্তর: সংগঠন তত্ত্বের।

৫৪। সমাজতাত্ত্বিক প্রতিষ্ঠানবাদের তিনজন তাত্ত্বিকের নাম লিখ।

উত্তর: সমাজতাত্ত্বিক প্রতিষ্ঠানবাদের তিনজন তাত্ত্বিকের নাম হলো- (ক) রিচার্ড স্কট, (খ) জন মেয়ার ও (গ) ডি ম্যাজিও।

৫৫। "জনগণই সকল ক্ষমতার উৎস।" উক্তিটি কার?

উত্তর: উক্তিটি Rousseu-এর।

৫৬। জনগণের ক্ষমতা সম্পর্কে Roussen কি বলেছেন?

উত্তর: জনগণই সকল ক্ষমতার উৎস।

৫৭। কোন কোন বিপ্লবের মাধ্যমে জনগণের চূড়ান্ত ক্ষমতার আত্মপ্রকাশ ঘটে?

উত্তর: আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লবের মাধ্যমে।

৫৮। "People is the source of all power"-উক্তিটি কে করেন?

উত্তর: রুশো।

৫৯। "সকলেই রাষ্ট্রের ভিতরে, কেউই রাষ্ট্রের বাহিরে বা বিরুদ্ধে নয়।" -উক্তিটি কে করেন?

উত্তর: মুসোলিনী।

৬০। "ক্ষমতা হলো একটি নির্দিষ্ট ধরনের মানবিক সম্পর্ক- উক্তিটি কার?

উত্তর: কার্ল ডে, ফ্রেডরিকের।

৬১। "সিদ্ধান্তগ্রহণে অংশ নেওয়ার অর্থই হচ্ছে ক্ষমতা।" উক্তিটি কার?

উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী লাসওয়েলের।

৬২। প্রয়োগের ক্ষেত্র হিসেবে ক্ষমতাকে কয়ভাগে ভাগ করা যায় ও কি কি?

উত্তর: ২ ভাগে ভাগ করা যায়। যথা- (ক) অভ্যন্তরীণ ক্ষমতা ও (খ) বাহ্যিক ক্ষমতা।

৬৩। এল. ডি. হোয়াইট প্রশাসনিক ক্ষমতাকে কয়ভাগে ভাগ করেছেন?

উত্তর: ২ভাগে ভাগ করেছেন।



একটি মন্তব্য পোস্ট করুন for "সাধারণ জ্ঞান কুইজ মাস্টার্স প্রিলিমিনারি (রাষ্ট্রবিজ্ঞান)"