সাধারণ জ্ঞান: পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১)
হেলো ভিউয়ার'স কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক এবং শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হলো সে সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে। যারা স্বাধীন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের জন্য আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যও এটি একটি চমৎকার আর্টিকেল। তাহলে চলুন শুরু করা যাক-
![]() |
| সাধারণ জ্ঞান: পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ (১৯৪৭-১৯৭১) |
পশ্চিম পাকিস্তানের অভ্যন্তরীণ উপনিবেশিক শাসন থেকে বাংলাদেশের স্বাধীনতা (১৯৪৭-১৯৭১)
১। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর: ২৩ জুন, ১৯৫৭ সালে।
২। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা হয় কত সালে?
উত্তর: ১৯৪৭ সালের ৩ জুন।
৩। কবে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয়?
অথবা, কখন ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাস হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১৮ জুলাই।
8। ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর: লর্ড মাউন্ট ব্যাটেন।
৫। পাকিস্তান কবে স্বাধীন হয়?
উত্তর: ১৪ আগস্ট, ১৯৪৭।
৬। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পাকিস্তানে মোট কয়টি প্রদেশ ছিল?
উত্তর: ৫টি।
৭। পাকিস্তানের সংবিধান কখন কার্যকর হয়?
উত্তর: ২৩ মার্চ, ১৯৫৬।
৮। ভারত কবে স্বাধীনতা লাভ করে?
উত্তর: ১৫ আগস্ট, ১৯৪৭।
৯। পাকিস্তানের কতভাগ জনগণ পূর্ব পাকিস্তানে বাস করতো?
উত্তর: ৫৬.৩ ভাগ।
১০। পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
উত্তর: ইস্কান্দার মির্জা।
১১। কত সালে রেগুলেটিং অ্যাক্ট প্রণীত হয়েছিল?
উত্তর: ১৭৭৩ সালে।
১২। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ।
১৩। কবে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়?
উত্তর: ২৮ ডিসেম্বর ১৮৮৫ সালে।
১৪। কোন সালে বঙ্গভঙ্গ হয়?
উত্তর: ১৯০৫ সালে।
১৫। কোন সালে বঙ্গভঙ্গ রদ হয়?
উত্তর: ১৯১১ সালে।
১৬। কে, কখন লাহোর প্রস্তাব পেশ করেন?
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক, ১৯৪০ সালের ২৩ মার্চ।
১৭। লাহোর প্রস্তাব গৃহীত হয় কবে?
উত্তর: ১৯৪০ সালের ২৪ মার্চ।
১৮। লক্ষ্ণৌ চুক্তি কি?
উত্তর: ভারতের ভবিষ্যৎ সংবিধান প্রণয়নের ব্যাপারে ব্রিটিশ সরকারের নিকট যুক্ত পরিকল্পনা পেশের উদ্দেশ্যে ১৯১৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম কর্তৃক গৃহীত সাংবিধানিক পরিকল্পনাই লক্ষ্মৌ চুক্তি নামে পরিচিত।
১৯। লক্ষ্মৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯১৬ সালে।
২০। মাউন্ট ব্যাটন পরিকল্পনার অপর নাম কি?
উত্তর: ৩ জুন পরিকল্পনা।
২১। সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয় কবে?
উত্তর: ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর।
২২। কোন কৌশল প্রয়োগ করে ব্রিটিশরা প্রায় দুই'শ বছর ভারত শাসন করে?
উত্তর: 'ভাগ কর শাসন কর' (Divide and Rule) নীতি।
২৩। কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর: শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
২৪। লাহোর প্রস্তাবের দুইটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: ১. মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন ও ২. সীমানা পরিবর্তন।
২৫। দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ।
২৬। পাকিস্তান রাষ্ট্রে বাঙালি শতকরা হার কত ছিল?
অথবা, পাকিস্তানের শতকরা কত জনের ভাষা বাংলা ছিল?
উত্তর: ৫৬ ভাগ।
২৭। ১৯৫৬ সালের সংবিধান কখন থেকে কার্যকর হয়?
উত্তর: ১৯৫৬ সালের ২৩ মার্চ থেকে।
২৮। পাকিস্তান রাষ্ট্রের দুইটি সমস্যা লিখ।
উত্তর: ১. রাষ্ট্রের আদর্শ নির্ধারণে সমস্যা ও ২. রাষ্ট্রভাষা বিতর্ক।
২৯। কোন চুক্তি মোতাবেক পূর্ব-বাংলা পরিবর্তন করে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়?
উত্তর: মারী চুক্তি।
৩০। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির মূল ভিত্তি কি ছিল?
উত্তর: ধর্মভিত্তিক মুসলিম জাতীয়তাবাদ।
আরও পড়ুনঃ মাস্টার্স প্রিলিমিনারি রাষ্ট্রবিজ্ঞান চূড়ান্ত সাজেশন PDF
৩১। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: লিয়াকত আলী খান।
৩২। পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ।
৩৩। পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে?
উত্তর: জেনারেল ইস্কান্দার মির্জা।
৩৪। কত সালে আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়?
উত্তর: ১৯৪৯ সালে।
৩৫। পাকিস্তানের সংবিধানের মূলনীতি নির্ধারণের জন্য গঠিত 'মূলনীতি কমিটি'-এর সদস্য কত ছিল?
উত্তর: ২৫ জন।
৩৬। পাকিস্তানের সংবিধান কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৯৫৬ সালে।
৩৭। পকিস্তানের মোট কত শতাংশ মানুষ উর্দুভাষী ছিল?
উত্তর: ৩.২৭%।
৩৮। কোন আমলে উর্দু ভাষার প্রচলন ঘটে?
উত্তর: মুঘল আমলে।
৩৯। কত সালে পূর্ব বাংলায় জমিদারি প্রথা বিলুপ্ত হয়?
উত্তর: ১৯৫০ সালে।
৪০। ভাষা আন্দোলনের জনক গোষ্ঠী কোনটি?
উত্তর: তমদ্দুন মজলিস।
৪১। তমদ্দুন মজলিসের আহবায়ক ও সংগঠক ছিলেন কে?
অথবা, তমদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর: অধ্যাপক আবুল কাশেম।
৪২। তমদ্দুন মজলিস কয় সদস্য বিশিষ্ট?
উত্তর: ৩ সদস্য বিশিষ্ট।
৪৩। তমদ্দুন মজলিস কবে গঠিত হয়?
উত্তর: ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর।
৪৪। রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনায় কোন সংগঠনটি অবদান রেখেছিল?
উত্তর: তমদ্দুন মজলিস।
৪৫। ভাষা আন্দোলন কি?
উত্তর: ভাষা-সাহিত্য, সংস্কৃতি রক্ষার জন্য ছাত্র সমাজ ও বুদ্ধিজীবী শ্রেণীর ঐক্যবদ্ধ আন্দোলনই ভাষা আন্দোলন।
৪৬। তমদ্দুন মজলিস কি নামে একটি পুস্তিকা প্রকাশ করে?
উত্তর: "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু"।
৪৭। কিসের থেকে সার্বভৌম বাংলাদেশের উদ্ভব হয়?
উত্তর: ভাষা আন্দোলনের চেতনা থেকে।
৪৮। কবে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
অথবা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কত সালে?
উত্তর: ১৯৪৮ সালে।
৪৯। ভাষা আন্দোলন কখন হয়?
উত্তর: ১৯৪৮ থেকে ১৯৫২ সালে।
৫০। কে রেসকোর্স ময়দানে ঘোষণা করেন "উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা"?
উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ।
৫১। ১৯৫২'র ভাষা আন্দোলনে শহীদদের মধ্যে কার জন্মস্থান ভারতের মুর্শিদাবাদ জেলায়?
উত্তর: আবুল বরকত-এর।
৫২। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য কোন নেতা কারাগারে বসে অনশন করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৫৩। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি।
৫৪। বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি আনয়নে অনবদ্য ভূমিকা পালন করে কোন সংগঠনটি?
উত্তর: Mother Language Lovers of World.
৫৫। Mother Language Lovers of World-এর সংগঠক কারা?
উত্তর: বাংলাদেশী প্রবাসী কুমিল্লার রফিকুল ইসলাম ও তার বন্ধু আবদুস সালাম।
৫৬। জাতিসংঘের কোন সংস্থা বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর: ইউনেস্কো (UNESCO).
৫৭। কত সালে ইউনেস্কো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেয়?
উত্তর: ১৯৯৯ সালে।
৫৮। কোন দেশ বাংলাকে ২য় ভাষার মর্যাদা দিয়েছে?
উত্তর: সিয়েরা লিওন।
৫৯। কবে যুক্তফ্রন্ট গঠন করা হয়?
অথবা, যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর।
৬০। কবে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৪ সালে।
আরও পড়ুনঃ রাজনৈতিক জোট কি? বাংলাদেশের জোটবদ্বতার রাজনীতি সম্পর্কে আলোচনা কর।
৬১। কতটি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
অথবা, যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে?
উত্তর: চারটি।
৬২। কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়?
উত্তর: দলগুলো হলো আওয়ামী মুসলিম লীগ, কৃষক-শ্রমিক পার্টি, নেজামে-ই-ইসলামী ও গণতন্ত্রী দল।
৬৩। যুক্তফ্রন্টের ২১ দফার খসড়া কে করেন?
উত্তর: আবুল মনসুর আহমদ।
৬৪। যুক্তফ্রন্টের কর্মসূচি কত দফা ঘিরে?
অথবা, যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল?
উত্তর: ২১ দফা।
৬৫। যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির প্রথম দফা কি ছিল?
উত্তর: বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান।
৬৬। প্রাদেশিক আইন সভায় যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
উত্তর: ২২৩টি (৮ জন স্বতন্ত্রসহ)।
৬৭। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের মধ্যকার কোন দল সর্বাধিক কতটি আসন লাভ করে?
উত্তর: আওয়ামী লীগ (১৪৩টি আসন লাভ করে)।
৬৮। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কোনটি ছিল?
উত্তর: নৌকা।
৬৯। পাকিস্তানে মৌলিক গণতন্ত্রীর সংখ্যা কত ছিল?
উত্তর: ৮০,০০০ জন।
৭০। পাকিস্তানে কখন প্রথম শাসনতন্ত্র প্রণয়ন করা হয়?
উত্তর: ১৯৫৬ সালের ২৩ মার্চ।
৭১। বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটিকে?
উত্তর: ছয় দফাকে।
৭২। ছয় দফা দাবি কে উত্থাপন করেন?
অথবা, ১৯৬৬ সালে কে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন?
উত্তর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭৩। ছয় দফা কে, কোথায় পেশ করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লাহোরে ছয় দফা পেশ করেন।
৭৪। ছয় দফা দাবি কবে উত্থাপিত হয়?
উত্তর: ১৯৬৬ সালে।
৭৫। ৬ দফা দাবি প্রথম কোথায় উত্থাপিত হয়?
উত্তর: লাহোরে।
৭৬। কোনটিকে বাঙালি জাতির ম্যাগনাকার্টা বলে?
অথবা, কোন দাবিকে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়?
উত্তর: ছয় দফাকে।
৭৭। ছয় দফার উদ্দেশ্য কি ছিল?
উত্তর: পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন।
৭৮। কত সালে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে?
উত্তর: ১ জানুয়ারি, ১৯৬৮।
৭৯। আগরতলা ষড়যন্ত্র মামলা কেন করা হয়?
উত্তর: মূলত ছয় দফাভিত্তিক বাঙালির জাতীয় জাগরণকে নস্যাৎ করার জন্য।
৮০। সরকারি নথিতে মামলাটি কি নামে পরিচিত?
উত্তর: "রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য"।
৮১। আগরতলা ষড়যন্ত্র মামলার মূল আসামি কে ছিলেন?
অথবা, আগরতলা মামলার প্রথম আসামি কে?
উত্তর: শেখ মুজিবুর রহমান।
৮২। মোট কত জন আসামী ছিল?
অথবা, আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট কতজনকে আসামি করা হয়?
উত্তর: ৩৫ জন।
৮৩। 'দমন নীতি দিবস' পালন করা হয় কবে?
উত্তর: ১৯৬৮ সালের ৬ ডিসেম্বর।
৮৪। SAC-এর পূর্ণরূপ কি?
উত্তর: SAC-এর পূর্ণরূপ- Students Action Committee.
৮৫। DAC-এর পূর্ণরূপ কি?
উত্তর: DAC-এর পূর্ণরূপ- Democratic Action Committee.
৮৬। কাদের পক্ষ থেকে এগারো দফা দাবি উত্থাপিত হয়েছিল?
উত্তর: ছাত্রদের পক্ষ থেকে।
৮৭। ১১ দফা দাবি পেশ করে কোন সংগঠন?
উত্তর: সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ।
৮৮। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে কার পতন ঘটে?
উত্তর: প্রেসিডেন্ট আইয়ুব খানের।
৮৯। LFO-এর পূর্ণরূপ কি?
উত্তর: LFO-এর পূর্ণরূপ হলো। Legal Framework Order
৯০। ১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মোট কতটি আসনে জয়ী হয়েছিল?
উত্তর: ১৬৭টি আসনে।
আরও পড়ুন: সাধারণ জ্ঞান প্রথম শ্রেণি (বাংলা বই)।
৯১। ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে?
উত্তর: ২৯৮টি আসন।
৯২। পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৭০ সালে।
৯৩। কবে, কোথায় কে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন?
উত্তর: আ.স.ম. আব্দুর রব, ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়।
৯৪। বঙ্গবন্ধু কবে ও কোথায় অসহযোগ আন্দোলনের রূপরেখা ব্যাপকভাবে তুলে ধরেন?
উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে।
৯৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ৭ই মার্চের ভাষণ প্রদান করেন?
উত্তর: রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
৯৬। ১৯৭১ সালে মার্চের কত তারিখ পর্যন্ত শেখ মুজিবুর রহমান ও ইয়াহিয়ার মাঝে বৈঠক চলেছিল?
উত্তর: ২৪ মার্চ পর্যন্ত (বৈঠক শুরু হয় ১৬ মার্চ)।
৯৭। ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি?
উত্তর: সোহরাওয়ার্দী উদ্যান।
৯৮। ৭মার্চের ভাষণের দুইটি গুরুত্ব লিখ।
উত্তর: সুদীর্ঘ ইতিহাসকে অতি সংক্ষেপে দক্ষতার সাথে তুলে ধরা ও ২. যুদ্ধের পরোক্ষ ঘোষণা।
৯৯। অপারেশন সার্চ লাইট কি?
উত্তর: অপারেশন সার্চ লাইট হলো ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরস্ত্র বাঙালির উপর নির্মম হত্যাযজ্ঞের লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর পরিচালিত অভিযান।
১০০। অপারেশন সার্চ লাইটের সূচনা ঘটে কখন?
উত্তর: ২৫ মার্চ, ১৯৭১ সালে।
১০১। ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?
উত্তর: অপারেশন সার্চলাইট।
১০২। অপারেশন সার্চ লাইটের সূচনা ঘটে কোথায়?
উত্তর: ঢাকার ফার্মগেইটের মিছিলরত জনতার উপর।
১০৩। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে?
উত্তর: ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে অর্থ্যাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে।
১০৪। বঙ্গবন্ধুকে পাকিস্তান সামরিক সরকার কত তারিখে গ্রেফতার করে?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে।
১০৫। সর্বপ্রথম কে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
উত্তর: জনাব এম. এ. হান্নান।
১০৬। জিয়াউর রহমান কবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
উত্তর: ১৯৭১ সালের ২৭ মার্চ।
১০৭। কোথায় থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
উত্তর: চট্টগ্রামের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে।
১০৮। তৎকালীন সময় কোন কোন পত্রিকায় বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি প্রকাশিত হয়?
উত্তর: ভারতের 'দি স্টেটম্যান', লন্ডন থেকে প্রকাশিত 'দি টাইমস' এবং 'দি গার্ডিয়ান' পত্রিকায়।
১০৯। বাংলাদেশে প্রথম জাতীয় পতাকা কে উত্তোলন করেন?
উত্তর: আ.স.ম. আব্দুর রব।
১১০। কবে থেকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়?
উত্তর: ২৬ মার্চ, ১৯৭১ সাল থেকে।
১১১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সর্বপ্রথম কোথায় গঠিত হয়?
উত্তর: ভারতের ত্রিপুরা প্রদেশের রাজধানী আগরতলায়।
১১২। মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
অথবা, প্রবাসী সরকার কখন গঠন করা হয়?
উত্তর: ১০ এপ্রিল, ১৯৭১।
১১৩। বাংলাদেশের প্রথম (অস্থায়ী/প্রবাসী) সরকারের সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর: ৮ নং থিয়েটার রোড, কলিকাতা।
১১৪। মুজিবনগর সরকার কি কি নামে পরিচিত?
উত্তর: 'বাংলাদেশ সরকার', 'প্রবাসী সরকার' ও 'বিপ্লবী সরকার'।
১১৫। কবে কোথায় মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকার শপথ গ্রহণ করে?
উত্তর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননে।
১১৬। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
অথবা, প্রবাসী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১১৭। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কে?
উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।
১১৮। কে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন?
অথবা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: তাজউদ্দিন আহমদ।
১১৯। মুক্তিযুদ্ধকালীন সরকার ও স্বাধীনতা সংগ্রামকে আইনগত বৈধতা দান করা হয় কি দ্বারা?
উত্তর: 'স্বাধীনতার ঘোষণাপত্র' ও 'আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ' দ্বারা।
১২০। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র কে পাঠ করেন?
উত্তর: অধ্যাপক এম. ইউসুফ আলী।
আরও পড়ুনঃ বাংলাদেশ নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা।
১২১। মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তর: ১১টি।
১২২। ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
অথবা, মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: ২ নম্বর সেক্টরের অধীনে।
১২৩। কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না?
উত্তর: ১০ নম্বর সেক্টর।
১২৪। মুক্তিযুদ্ধে ফোর্স কতটি ছিল?
অথবা, মুক্তিযুদ্ধে কয়টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়?
উত্তর: ৩টি।
১২৫। মুক্তিযুদ্ধের ফোর্স তিনটি কি কি?
উত্তর: জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স।
১২৬। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য কয়জন মহিলাকে বীরপ্রতীক উপাধি দেওয়া হয়?
উত্তর: দুইজনকে।
১২৭। ক্যাপ্টেন সিতারা বেগম কত নং সেক্টরে দায়িত্বরত ছিলেন?
উত্তর: ২নং সেক্টর।
১২৮। ক্যাপ্টেন সিতারা বেগমকে কোন উপাধি প্রদান করা হয়?
উত্তর: বীর প্রতীক।
১২৯। বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর ভোলা।
১৩০। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি?
উত্তর: শহিদুল ইসলাম।
১৩১। কোন জেলায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব জন্মগ্রহণ করেন?
উত্তর: ফরিদপুর জেলায়।
১৩২। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর: নরসিংদী।
১৩৩। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বহন করে নিয়ে আসা বিমানের নাম কি ছিল?
উত্তর: টি-৩৩ (ব্লু-বার্ড)।
১৩৪। নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন কোন বীরশ্রেষ্ঠ?
উত্তর: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ।
১৩৫। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ঝিনাইদহ জেলার মহেশপুরে।
১৩৬। নোয়াখালীতে জন্মগ্রহণ করেন কোন বীরশ্রেষ্ঠ?
উত্তর: স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন।
১৩৭। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জন্মগ্রহণ করেন কোথায়?
উত্তর: বরিশাল।
১৩৮। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি ক্ষেত্র কোথায়?
উত্তর: চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গনে।
১৩৯। কোন দিনটি বুদ্ধিজীবী দিবস হিসেবে পরিচিত?
অথবা, বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস কত তারিখে?
উত্তর: ১৪ ডিসেম্বর।
১৪০। আলবদর বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর: মতিউর রহমান নিজামী।
১৪১। মুক্তিযুদ্ধে যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
উত্তর: ২১ নভেম্বর, ১৯৭১।
১৪২। চরমপত্র কে পাঠ করতেন?
উত্তর: এম আর আখতার মুকুল।
১৪৩। যৌথ বাহিনীর অধিনায়ক ছিলেন কে?
উত্তর: লে. জেনারেল জগজিৎ সিং অরোরা।
১৪৪। মিত্রবাহিনী কি?
উত্তর: মুক্তিযুদ্ধে বাংলাদেশের নিয়মিত সশস্ত্র বাহিনীর সাহায্যে ভারতের যে নিয়মিত বাহিনী আআত্মসমর্পণ করেছিল তারা মিত্রবাহিনী বলে স্বীকৃত।
১৪৫। পাক বাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক কে ছিলেন?
উত্তর: লে. জেনারেল এ.এ. কে. নিয়াজী।
১৪৬। পাকিস্তানি বাহিনী কখন যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করে?
উত্তর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, বিকাল ৪:২১ ঘটিকায়।
১৪৭। কত জন সৈন্য নিয়ে নিয়াজী আত্মসমর্পণ করে?
উত্তর: প্রায় ৯৩ হাজার সৈন্য।
১৪৮। আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিবাহিনীর পক্ষে কে উপস্থিত ছিলেন?
উত্তর: ক্যাপ্টেন এ. কে. খন্দকার।
১৪৯। আত্মসমর্পণ দলিলে কারা স্বাক্ষর করেন?
উত্তরঃ পক্ষে প্রধান সেনাপতি লে. জেনারেল জগজিৎ সিং অরোরা। পাক বাহিনীর পক্ষে ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লে. জেনারেল এ.কে. নিয়াজী।
১৫০। কোন দুটি পরাশক্তি মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন।
আরও পড়ুনঃ ঐতিহাসিক ছয় দফা আন্দোলন সম্পর্কে বিস্তারিত।
১৫১। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় আসে কবে?
উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭১।
১৫২। কোন দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়?
উত্তর: ১৬ ডিসেম্বর।
